1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ ভারতীয় ট্রাক ভস্মীভূত

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : বেনাপোল স্থল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ ভারতীয় ট্রাক পুড়ে  গেছে। শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।
বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব না। ঠিক কি কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা ৩ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না। তদন্ত পূর্বক আগুন লাগার কারণ পরবর্তীতে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com