1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী ও শেরপুরে র‌্যাবের অভিযানে ৭৪০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ীতে প্রথক অভিযান চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা।

গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নালিতাবাড়ী ও সদর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরদিন শুক্রবার দুপুরে মাদক আইনের মামলা দিয়ে থানা পুলিশের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এরা হলো- নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা গ্রামের কুদরত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সদর উপজেলার সাপমারী গ্রামের সামিদুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৯) ও চরবয়রা গ্রামের ইয়াছিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌণে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি দল নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজার সংলগ্ন আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫শ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে শেরপুর সদর উপজেলার হাওড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম ও শফিকুল ইসলামকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।

এ ব্যাপারে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com