1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পটুয়াখালীতে ওষুধ বিক্রেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

পটুয়াখালী : পটুয়াখালী শহরে ইউসুফ মৃধা (৪৫) নামে এক ওষুধ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি খুন হয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) রাত ১২ টায় শহরতলী এলাকার মুগডালের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইউসুফ মৃধা ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল মৃধার ছেলে। পটুয়াখালী শহরের ১নং ব্রিজ এলাকায় তার ফার্মেসি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত বেশি হলেও ইউসুফ মৃধা বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে নামেন পরিবারের সদস্যরা। পরে পার্শ্ববর্তী মুগডালের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ফার্মেসি বন্ধ করে বাড়িতে ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ইউসুফ মৃধার বড় মেয়ে ইশিতা জানায়, রাত গভীর হলেও বাবা বাড়িতে না ফেরায় তার মোবাইলে বেশ কয়েকবার কল দিয়েছি। কিন্তু তার মোবাইল বন্ধ পেয়ে বাড়ির বাইরে খুঁজতে নামি। পরে বাড়ির পাশেই একটি মুগডাল ক্ষেতে আবছা কিছু একটা দেখতে পাই। সেখানে গিয়ে বাবাকে উপুড় হয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পাই। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পুরো শরীর জুড়ে শুধু কোপ আর কোপ। ধারালো অস্ত্র দিয়ে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জমিজমা নিয়ে বংশের লোকজনের সাথে তার বিরোধ চলে আসছিলো। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com