1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : সাত বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এগারো বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাদঁগাও গ্রামে গত মঙ্গলবারের (১২ এপ্রিল) এ ঘটনায় শুক্রবার মামলা দায়েরের পর আজ শনিবার বিকেলে কিশোরকে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, চাদঁগাও খামারবন্দ গ্রামের আজিুজল হকের প্রতিবেশী শাহাজ উদ্দিনের কিশোর ছেলে, ভুক্তভোগী কন্যাশিশু ও অন্যরা মিলে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খেলাধুলা করছিল। এসময় অভিযুক্ত ওই কিশোর কন্যাশিশুটিকে পাশের বাড়ির জনৈক মাসুদ মিয়ার পরিত্যক্ত ভাঙ্গা মাটির দালান ঘরে ডেকে নিয়ে মেলামেশা করে। এরপর শিশুটি ভয়ে কান্না করতে করতে বাড়ি এসে ঘটনা খোলে বলে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে শুক্রবার কন্যাশিশুর পিতা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমদ বাদল জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে এবং কন্যাশিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com