1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় আমেরিকা প্রবাসী ইলিয়াস খান সমর্থকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের কায়দা বাজারদী এলাকাস্থ উপজেলা বিএনপির একাংশের কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, শহর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে উক্ত কর্মসূচি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আবদুল হক তালুকদার এর সভাপতিত্বে সভায় নালিতাবাড়ী বিএনপির আহ্বায়ক নূরুল আমিন, নালিতাবাড়ী বিএনপির যুগ্মআহ্বায়ক সাবেক মেয়র আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান লিটন, উপজেলা যুব দল নেতা সাদেক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক জাহিদুল হক মাস্টার, শহর বিএনপির যুগ্মআহ্বায়ক জহির রায়হান মুক্তি ও রজব আলী, বিএনপি নেতা শফিউল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার ও ইলিয়াছ খানের চাচা শহিদুল ইসলামসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইফতারপূর্ব মোনাজাতে বিএনপি নেতা মাওলানা ফখরুল আলম কর্তৃক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র দীর্ঘায়ু ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com