1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

কিয়েভে নতুন করে হামলা চালাচ্ছে রাশিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার সকাল থেকে এই হামলা শুরু হয়।

এর আগে শুক্রবার কিয়েভে যুদ্ধবিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালায় রাশিয়া। ধারণা করা হচ্ছে, কৃষ্ণসাগর রুশ নৌ বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার প্রেক্ষাপটে এই হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের সেনাদের একটি অংশ দাবি করেছিল, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মস্কভা ডুবে গেছে।

শনিবার কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা।

যারা কিয়েভে নতুন করে ফেরার চেষ্টা করছেন তাদের না ফেরার আহ্বান জানিয়ে মেয়র বলেছেন, ‘আবারও আমি সবার কাছে আবেদন করছি: দয়া করে বিমান হামলার সতর্কতা উপেক্ষা করবেন না। কিয়েভের যেসব বাসিন্দা আগে চলে গেছেন এবং ইতোমধ্যে রাজধানীতে ফিরছেন, আমি আপনাদেরকে এ থেকে বিরত থাকতে এবং নিরাপদ স্থানে থাকতে বলছি।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছেন, সাঁজোয়া যানের একটি কারখানাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তবে এ কারখানাটি কোথায় তা তিনি জানাননি। কিয়েভের দারনিটস্কি জেলায় এ ধরনের একটি কারখানা রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com