1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নাকুগাঁও আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সভা ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের একমাত্র স্থলবন্দর নাকুগাঁও আমদানি-রফতানিকারক সমিতির উদ্যোগে সাধারণ সভা, মৃত সদস্যদের স্মরণে সম্মাননা ক্রেস্ট প্রদান, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে এ উপলক্ষে নাকুগাঁও আমদানি-রফতানিকারক সমিতির অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।

সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সমিতির সহসভাপতি খোরশেদ আলম খোকা, জয়জিৎ দত্ত শ্যামল, সঞ্জিত সাহা, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, বসায়ী জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী প্রমুখ।

এসময় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, সিনিয়র সহ-সভাপতি প্রয়াত আমান উল্লাহ বাদশা, প্রয়াত আব্দুল হালিম উকিল, প্রয়াত সদস্য আলী আজগর, প্রয়াত আফছার আলী, প্রয়াত শাহজাহান মিয়া, প্রয়াত ইলিয়াস হোসেন ও প্রয়াত আব্দুল কাদিরকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও সাধারণ সভায় সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে সমিতির সদস্য ছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দ ও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com