1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে যৌতুক ও বাল্যবিয়েকে না করলো শিক্ষার্থীরা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

শেরপুর : যৌতুককে না বলুন, বাল্যবিয়েকে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৮ এপ্রিল) সোমবার দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী ফোরামের আয়োজনে এবং বীর প্রতীক কর্ণেল (অব:) মোহাম্মেদ দিদারুল আলম ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর প্রতীক কর্ণেল মোহাম্মেদ দিদারুল আলম।

রক্তসৈনিক বাংলাদেশের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দেবতোষ কুমার নিয়োগী, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা।

যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী ফোরামের জেলা সমন্বয়ক মো. আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাগরিকা তালুকদার, নারী উদ্যোক্তা তাহমিনা জলি প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে হাত তুলে অঙ্গীকার করে। পরে তাদের মাঝে করোনা প্রতিরোধে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। এসময় কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী ও কলেজের শিক্ষকবৃন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com