1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় ইউপি সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
যশোর : যশোরের শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়ানের ১নং ওয়ার্ড তেবাড়িয়ার ইউপি সদস্য মফিজুর রহমানের বিরুদ্ধে পাশের গ্রামের বাবুর ছেলে সাগর হোসেনের উপর পূর্ব শত্রুতার জেরে এক হামলার অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ই এপ্রিল) সন্ধ্যার ইফতারের পর তেবাড়িয়া নিয়ামত ডাক্তারের দোকানের সামনে ঘটনাটি ঘটে।
জানা যায়, ইফতার শেষ করে সাগর তেবাড়িয়া মোড়ে বসে ছিলো। এসময় বাসার জন্য নিয়ামত আলী গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে দোকান থেকে বের হতেই মফিজুর মেম্বারের নেতৃত্বে তার উপর এক সন্ত্রাসী হামলা চলে। ১০-১২ জন মিলে তার উপর অমানুষিক নির্যাতন করে। পরে তার উপর মিথ্যা হামলা করতে আসার কথা বলে রটানো হয়। ঘটনাস্থলে পুলিশ পৌছালে সাগরের অবস্থা গুরুত্র দেখে তার পরিবারকে আগে উন্নত চিকিৎসা দিতে বলেন ।
এ বিষয়ে মুঠোফোনে কথা হলে সাগর বলেন, আমি ওষুধ কিনে দোকান থেকে বের হওয়ার সাথে সাথে মফিজুর মেম্বারের নেতৃত্বে আজিজুর, লিমন, রাসেল, মেজে খোকন, মিয়ারাজ, শুকুর, আলতাব, তরিকুল, নজু, সাইদুল ও রানাসহ আরো কয়েকজন আমাকে এলোপাথাড়ি বাঁশ, লাঠি ও রড দিয়ে পেটাতে থাকে। মারতে মারতে তারা আমার দুই ঠ্যাং গুড়া করে দিয়ে আবার আমার নামেই মিথ্যা অপবাদ দিচ্ছে। আমাকে বিনা কারণে ক্ষমতার জোড়ে আজ মেম্বার পঙ্গু করে দিল। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে মফিজুর মেম্বার বলেন, সাগর রাম-দা নিয়ে আমাকে মারতে আসলে আমার সমার্থকেরা রেগে তাকে মারধর করে। সাগর প্রায় আমার প্রাণনাশের উদ্দেশ্যে বোমাবাজিসহ নানা হামলা চালায়। কিন্তু এবার সে হাতেনাতে ধরা পড়ে গেছে। পরে তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মফিজুর এই গ্রামের একজন বড় সুদ কারবারি। তার আছে অবৈধ অর্থসহ পোষ্য বিশাল সন্ত্রাসী বাহীনি। তার ভয়ে এলাকায় কেউ কথা বলতে পারে না। কিছুদিন আগেও সে বাবুর চায়ের দোকানে এক সন্ত্রাসী হামলা চালিয়েছে।
এ বিষয়ে শার্শা থানার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি সত্য। আহত সাগরের অবস্থা গুরুতর দেখে আমি তার পরিবারকে আগে উন্নত চিকিৎসা দিতে বলি। আমি প্রাথমিক তদন্ত করে জেনেছি, কয়েকমাস আগে সাগরের সাথে মিয়ারাজের একটা গন্ডগোল হয়। তারপর অভিযোগের প্রেক্ষিতে ২ গ্রামের মেম্বার ও পুলিশ থেকে সেটির মীমাংসা করে দেয়। তারই জের ধরে পরবর্তীতে গতকাল এ হামলার ঘটনাটি ঘটে। তবে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com