1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে বৈধ সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) :  শেরপুরের ঝিনাইগাতীতে বৈধ সম্পত্তি দখলের নানা পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শামসুদ্দিন খোকন। খোকন উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম এলাকার মৃত আলহাজ আব্দুল আলীর ছেলে।
রবিবার (১৭ এপ্রিল) বিকেলে হলদীগ্রাম তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব, সখিনা খাতুন, আক্তার আলী, নুর ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুদ্দিন খোকন সাংবাদিকদের জানান, আব্দুল আলী ও লাল মিয়া এ দুটি পরিবার মহাজের হিসেবে গত ৬০ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট এর ড্রাইভার আব্দুল বাতেন উক্ত সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ইতিপুর্বে মিথ্যা মামলাসহ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ ছাপিয়েছে। পাশাপাশি ভুয়া দলিল করে উক্ত জমি বেদখলের পায়তারা করছে। তার ভয়ে এলাকার সবাই মুখ বন্ধ করে থাকে। আমরা এর প্রতিকার চাই।
এ ব্যাপারে শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট এর ড্রাইভার আব্দুল বাতেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন ভুয়া দলিল সম্পাদন করিনি। আর ভুয়া দলিল দ্বারা কোন জমির বৈধ মালিক হওয়া সম্ভব নয়। আমি যে জমিগুলো ভোগ দখল করছি, তাহার বৈধ কাগজের আলোকেই করছি। তাছাড়া তারা যে জমির উপর সংবাদ সম্মেলন করেছেন, সেটি আমার দাবীকৃত জমি নয়, প্রকৃতপক্ষে বাংলাদেশ সরকারের। আর সেটি সরকারের পক্ষে স্থানীয় ভুমি প্রশাসন পরিমাপ করে লাল নিশান লাগানোর পরই তারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া ৮টি দাগের উপর আদালতে মামলা চলমান আছে এবং বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ রয়েছে।
তিনি আরো বলেন, এলাকার কিছু লোক আমার প্রতি ঈর্শানিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগন্ডা ছড়াচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com