1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শা প্রেসক্লাবের পাশ থেকে নবজাতক উদ্ধার  

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় এক দিন বয়সের এক শিশু পুত্রকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে শার্শা প্রেস ক্লাবের পার্শ্বে একটি বিচলীগাদার মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আকরাম হোসেন নামে ওই এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে প্রেস ক্লাবের পাশ দিয়ে যাওয়ার সময় বিচলীগাদার মধ্যে বাচ্চাটিকে নড়াচড়া করতে দেখি। এ সময় এলাকার অন্যান্যদের সহযোগিতা নিয়ে প্রথমে বাচ্চাটিকে উদ্ধার করি এবং পরে ৯৯৯ এ কল করে পুলিশের কাছে ঘটনাটি জানায়.তৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিক্ষা নিরীক্ষা করা হয়েছে।
আকরাম হোসেন আরো বলেন, কে বা কারা একদিন বয়সের এই শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। শিশুটির প্রকৃত অভিভাবকের যতদিন না পাওয়া  যায় ততদিন তিনি শিশুটিকে লালন পালন করবেন বলে আশা ব্যক্ত করেন। আকরাম হোসেন শার্শার ইন্তাজুল হোসেনের ছেলে।
এ বিষয়ে শার্শা থানার এসআই সুরঞ্জিত জানান, ৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। যেহেতু শিশুটি এক দিন বয়সের সেহেতু প্রাথমিক অবস্থায় আকরাম হোসেন ও তার পরিবারের কাছে লালন পালনের জন্য রাখা হবে। শিশুটির প্রকৃত অভিভাবক খুঁজে পেতে আমরা তদন্ত শুরু করেছি। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com