1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন ভিকটিম। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী একজন প্রবাসী। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ সুবাদে বাড়ির মালিক তার বাসায় আসা-যাওয়া করতেন। এক মাস আগে অভিযুক্ত আসামী ওই নারীর বাসায় এসে কৌশলে কোমল পানীর সঙ্গে ঘুমের ওষুধ পান করিয়ে তাকে ধর্ষণ করে এবং গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন। ধর্ষণের বিষয়ে কাউকে জানালে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত বাড়ির মালিক। ভিকটিম নারী তার পরিবার ও স্বামীকে জানিয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুর কাদের মিয়া জানান, আদালতের মাধ্যমে ধর্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com