1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

তিতাস নদীতে ঈশ্বরগঞ্জের শ্রমিক নিখোঁজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ধান বোঝাই নৌকাডুবিতে বিল্লাল (২৭) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক আল আমিন জানান, সকালে তিতাস নদী দিয়ে চাপুইর থেকে ধান বোঝাই একটি নৌকা বাসুদেব যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দু’জন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিলেন। হঠাৎ কিছুদূর যাওয়ার পর নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি।
তিনি বলেন, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীতে নৌকা ডুবে যাওয়ার জায়গাটিতে গভীরতা বেশি। বিকেল সাড়ে ৩টা বাজলেও এখনও তার সন্ধ্যান পাওয়া যায়নি। উদ্ধার কাজে সহযোগিতা করতে কিশোরগঞ্জ থেকে আরেকটি ডুবুরি দল আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com