1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পে নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ড. মোহিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুলতান আহমেদ। প্রশিক্ষণ পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিফ রহমান।

কন্দাল ফসল প্রকল্পের আওতায় এদিন দিনব্যাপী দুই ব্যাচে মোট ৬০ জন কৃষককে কন্দাল ফসল চাষ প্রযুক্তি, কলাকৌশল ও গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। একই সাথে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প’র আওতায় মিষ্টি আলুর প্রদর্শনীপ্রাপ্ত কৃষক আব্দুল ওয়াহাব মিষ্টি আলু চাষে নিজের সাফল্যের কথা প্রশিক্ষণে উল্লেখ করেন।

কৃষি কর্মকর্তা আলমগীর কবীর বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কন্দাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পুষ্টিমান উন্নয়ন করা। প্রকল্প এলাকায় কন্দাল ফসলের আবাদ বাড়ানো, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত আলু, মিষ্টি আলু, গুল কচু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভা ও গাছ আলুর প্রমাণিত জাতগুলো সম্প্রসারণ করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com