1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে সুবিধাবঞ্চিত পথশিশু ও সুধীজনদের নিয়ে ইফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় সুবিধাবঞ্চিত পথশিশু ও সুধীজনদের সমন্বয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলার গোবরাকুড়া গ্রামে অবস্থিত সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘একমাত্রা ডাচ্-বাংলা একাডেমী’র উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান খান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু কাউসার মানিক, শিক্ষক রাজীব বণিক ও কবি প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সুবিধা বঞ্চিত ছাত্রবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুবিধাবঞ্চিত শিশুদের আধুনিক সকল সুযোগ সুবিধা দিতে হবে। তাদের প্রতিভা বিকাশের জন্যও আরও বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। এসব সুবিধাবঞ্চিত শিশুদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব না। এ সকল শিশুরা যেন আরও বেশি সুযোগ-সুবিধা পায় সেজন্য উপজেলা প্রশাসনের সহযোগীতা অব্যাহত থাকবে।

পরে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com