1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

রাশিয়ার ২১ হাজার সেনা নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই মাস ধরে চলতে থাকা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২১ হাজার সেনা নিহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী এ দাবি করেছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের ফেসবুক পেজে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ৮৩৮টি ট্যাংক, ২ হাজার ১৬২টি সশস্ত্র যান, ১৭৬টি যুদ্ধবিমান এবং ১৫৩টি হেলিকপ্টার ধ্বংস করেছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনের এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

রাশিয়া অবশ্য যুদ্ধে তাদের খুব কমই হতাহতের কথা স্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এপ্রিলের প্রথম দিকে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির’ কথা স্বীকার করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্চ মাসে এক হাজার ৩৫১ সেনা নিহতের কথা জানিয়েছিল। এরপর থেকে যুদ্ধে আর কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করেনি ক্রেমলিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com