1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ছেলে বিল্লাল হোসেনের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা সুরুজ আলী (৭০) নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার শংকরঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সাথে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। বিকেলে সুরুজ আলী বাড়ির পাশে বাজারে যান। এসময় অতর্কিতভাবে বিল্লাল হোসেন তার বাবার ওপর আক্রমণ করে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই নিহত হন সুরুজ আলী। পরে কৌশলে পালিয়ে যায় বিল্লাল হোসেন।

নিহত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা বলেন, আমার বাবাকে বড় ভাই দেখতে পারে নাই। বাবাকে দেখলেই শুধু মারবার আসতো। এ জন্য মানুষে বলতো মানসিক রোগী। আজ আমার বাবারে মেরেই ফেললো।

নিহতের ছোট ছেলে কুদ্দুস আলী বলেন, আমার বড় ভাইয়ের সাথে আমাদের মাঝে মাঝেই জমি-জমা নিয়ে ঝগড়া লাগতো। আজ দুপুরে আমাদের পরিবারের সাথে ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আমার বাবারে পিটায়ে মেরে ফেলেছে। আমি আমার ভাইয়ের ধরার জন্য কয়েক জায়গায় গেছিলাম, পাইনি।

শ্রীবরদী থানার এসআই নাজমুল আমিন বলেন, আমরা সুরতহাল তৈরি করেছি। সুরতহালে দু’হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com