1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত, আহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোরাদ মিয়া নামে এক ইমাম নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার সেকদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম ক্বারী মোরাদ মিয়া (২৫) কলাকান্দা গ্রামের আঃ লতিফের ছেলে। তিনি কলাকান্দা নতুন মসজিদে ইমামতি করেন।
আহতরা হলো- চককাউরিয়া গ্রামের মৃত মাওলানা ওবায়দুল রহমানের ছেলে খায়ের উদ্দিন (৫০) ও খায়ের উদ্দিনের শিশু বাচ্চা আমির হামজা (১০)।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মোরাদ, খায়ের ও খায়েরের শিশু বাচ্চা আমির হামজা শনিবার বিকালে মাটিয়াকুড়া যাওয়ার সময় সেকদি এলাকায় পৌছালে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি সিএনজির সাথে ধাক্কা লাগে।  এতে তারা  গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ডাক্তার মোরাদকে মৃত ঘোষণা করেন এবং আহতদের অবস্থা আশংকাজনক দেখে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com