1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে বিএনপি নেতা সালমান ওমর রুবেল’র ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ঈদ সামগ্রী বিতরণের অংশ হিসেবে প্রথমদিনে ৩ ইউনিয়নে ৯শ ৮৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

এ উপলক্ষে সকালে উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমূল উচ্চ বিদ্যালয় হলরুমে ও সরচাপুর বাজারে, দুপুরে স্বদেশী ইউনিয়নের ঘাষিগাও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও বিকেলে ধুরাইল ইউনিয়নের ডিএস কামিল মাদ্রাসা হলরুমে ও শিমূলতলী বাজারে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা এখলাছ উদ্দিন বিএসসি, আনোয়ার হোসেন মেম্বার, রহিম উদ্দিন, মোজাম্মেল হোসেন খান, মোশারফ হোসেন, মোল্লা আলী সাবরী মনির, সানাউল্লাহ্, মতিউর রহমান মতি, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আক্তার হোসেন, নাজমুল হুদা, কাজিম উদ্দিন, খুররম খান যুবরাজ, আব্দুল হামিদ, সেচ্ছাসেকদল নেতা ডা. রুহুল আমিন, পারভেজ, আজিজুল, আল আমিন, ছাত্রদল নেতা শামছুল আলম খান ফয়সাল, মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল সায়িফ, নোমান খান, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান, মোস্তাক, মনিরুজ্জামান মুমিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঈদ সামগ্রী বিতরণ শেষে উপজেলার মেঘ শিমূল এগ্রো ফিসারিজে গরীব অসহায় ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মহাসড়কে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন বিএনপি নেতা সালমান ওমর রুবেল ও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com