মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎবৃষ্টে শ্রী অষ্টমনি কোচ (৫০) নামে এক আদিবাসী গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অষ্টমনি ওই গ্রামের শ্রী মাখন চন্দ্র কোচের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শ্রী অষ্টমনি কোচ তার নিজ ঘর থেকে বের হয় ভেজা কাপড় শুকিয়ে দেওয়ার জন্য। এসময় বসতঘর হতে গোয়ালঘরে কাপড় শুকানোর জন্য জিআই তারে ভেজা কাপড় ছড়িয়ে দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের স্বজন ও আশপাশের লোকজন এসে বিদ্যুৎতের সংযোগ খোলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।