
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুনা ইলেকট্রনিক্সের উদ্যোগে দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানী মার্সেলের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) শহরের অদুরে হ্যালো বাইপাস ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মার্সেল কোম্পানীর এক্সক্লুসিভ ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সামিউল হকের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজকুরুনী ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল।
এসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মার্সেলের ব্যান্ডিং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিদের মাঝে মার্সেলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।