1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় কাফনের কাপড়সহ বস্তাবন্দী নারীর কংকাল উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় বস্তাবন্দী অবস্থায় এক নারীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলার গণপদ্দি গ্রামের একটি গভীর নলকূপের পাশে থাকা কলা বাগান থেকে ওই কংকাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নকলা উপজেলার গণপদ্দি গ্রামে জনৈক খৈয়াম এর কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায় স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় ঝোপের ভিতর একটি বস্তা দেখতে পান তারা। পরে বস্তা খুলে কাফনের কাপড় মোড়ানো মানুষের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বস্তাভর্তি কংকাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ধারণা, এটি কোন নারীর কংকাল। কবর থেকে কংকাল চুরির চক্র এ কাজ করে থাকতে পারে। কংকালটির ডিএনএ সেম্পল সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে কংকালটিকে পূণরায় দাফন করা হবে।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দর হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com