1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বালুবাহী ট্রাক চাপায় নিহত এক, আহত দুই

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ীতে (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের শিমুলতলা এলাকায় বালুবাহী বেপরোয়া গতির ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা চালকসহ গুরুতর আহত তিনজনের মধ্যে নুর উজ্জ্বল ওরফে নুইরা (৪০) নামে এক যাত্রী ময়মনসিংহ মেডিকেলে যাওয়ার পথে মারা গেছে।

সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনার পর রাত পৌণে এগারোটার দিকে নুইরা মারা যান। নিহত নুইরা উপজেলার হাতিপাগার এলাকার মৃত আব্দুল এর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে নালিতাবাড়ী শহর থেকে ইজিবাইকে করে নিহত নুইরা, অপর যাত্রী শামীম বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বেপরোয়া গতির ট্রাক দেখে ইজিবাইকটি সাইড নিতে চায়। কিন্তু মহাসড়কে ধান ফেলে রাখায় দ্রুত তা সম্ভব হয়নি। ততক্ষণে দ্রুতগামী ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ইজিবাইক চালক স্বপন মিয়াসহ দুই যাত্রী গুরুতর আহত হলে তাদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ময়মনসিংহ নেওয়ার পথে যাত্রী নুর উজ্জ্বল ওরফে নুইরা মারা যান।

এদিকে, নকলা উপজেলার ছত্রকোণা সেফাকুড়ি এলাকায় ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com