1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

সোনার দাম কমেছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : সোনার দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা থেকে ১ হাজার ১৬৭ টাকা কমেছে।

সোমবার (২৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সোনার নতুন দাম মঙ্গলবার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, স্থানীয় বুনিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। তাই, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৭ হাজার ৬৮২ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হবে।

তবে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে।

সোমবার (২৫ এপ্রিল) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৮২৯ টাকায় বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com