1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

লিবিয়ার উপকূলে দুই শতাধিক বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

প্রবাসের ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় দুই শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ। গত শনিবার দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আটকের পর তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়। এদিকে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে আরও দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এ বিষয়ে জানিয়েছেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এখন তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইএমওর সহায়তায় দেশে ফেরত পাঠানো হবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর তথ্য বলছে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় মারা গেছেন ২ হাজার অভিবাসনপ্রত্যাশী। যা আগের বছর ছিল ১৪০০।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com