1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বৈধ কাগজপত্র না থাকায় হাতি উদ্ধার, মাহুত কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরে নালিতাবাড়ী উপজেলার বনকুড়া গ্রাম থেকে সরকারের নিবন্ধনহীন একটি মাদি হাতি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

সোমবার (২৫ এপ্রিল) হাতিটি উদ্ধারের পর এ ঘটনায় মামলা দায়ের করে শেরপুর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। মামলার প্রেক্ষিতে হাতির মাহুত আব্দুর রউফকে গ্রেফতার করে মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত হাতির মাহুত রউফের বাড়ি উপজেলার বনকুড়া গ্রামে। হাতির মালিক আবদুল করিম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি গ্রামের বাসিন্দা।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম জানান, হাতির মাহুত আব্দুর রউফ মালিক আবদুল করিমের কাছ থেকে ভাড়ায় এনে হাতি দিয়ে দেশের বিভিন্ন স্থানে হাট-বাজারে চাঁদাবাজি করে আসছিল। গত রোববার (২৪ এপ্রিল) বনকুড়া গ্রামে শিকলবন্দী ওই হাতিটি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দের নজরে এলে তারা বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে অবগত করেন। পরে বন বিভাগের কর্মকর্তারা হাতিটি উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

মামলার বাদী শেরপুর সদর রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, হাতি পালনের বৈধ কাগজপত্র না থাকায় হাতির মালিক আবদুল করিম ও মাহুত আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরের বন্যপ্রাণী ও জীব-বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, খবর পেয়ে হাতিটি উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে রেখে দিয়েছি। লালন-পালনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com