1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে একজন নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরু ধান খাওয়ার জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে হোসাইন মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এতে গুরুতর আহত হন নিহতের বাবা ও ভাই। নিহত হোসাইন মিয়া সদর ইউনিয়নের চর হোসেনপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা সিরাজুল ইসলাম ও ভাই মুন্না মিয়া (২০)।

গত বুধবার (২৭ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসাইন মিয়া। ঘটনার দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় বাবা ও দুই ছেলে হাসপাতালে ভর্তি হন। আনুমানিক রাত ১১টার দিকে আহত হোসাইন মিয়া মারা যান। বতর্মানে বাবা ও এক ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন হাসপাতালে ভর্তি হলেও যুবক মারা যাওয়ার খবরে সে রাতেই তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, নিহত হোসাইন মিয়ার ধান ক্ষেত খেয়ে নষ্ট করে তার চাচাতো ভাই রুহুল আমিনের গরু। এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিন ধারালো ছুরি দিয়ে হোসাইন, তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির মিয়া বলেন, গরু ধান খাওয়াকে কেন্দ্র এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com