1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্থায়ীমুক্তি এবং জাতীয় সংসদের বিএনপি দলীয় প্রয়াত হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্ব এক আলোচনা সভায় ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজ আহাম্মেদ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম। প্রিয় অতিথির বক্তব্য রাখেন নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব জমশেদ আলী।

এসময় নন্নী ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীন, নয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারেক দেওয়ান, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুব দলের সদস্য সোলায়মান সিদ্দিকী সানি, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি নেতা উসমান আলী, যুবদল নেতা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com