1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে শিশুদের মাঝে ‘ভয়েস অব ঝিনাইগাতী’র ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : ‘রঙিন হোক ঈদ আনন্দ’ এ স্লোগানে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতীতে শিশুদের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এসব নতুন পোশাক তুলে দেন সংগঠনের সদস্যরা।
প্রবাসী বাংলাদেশী ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ১২৯ জন শিশুর মাঝে এসব নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাকের মধ্যে ছিল- ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি-পাজামা, শার্ট, প্যান্ট এবং মেয়ে শিশুদের জন্য জামা। এবার ঈদে নতুন পোশাক পেয়ে তারা খুবই আনন্দিত।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউপি সদস্য ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির।

বিশেষ অতিথি ছিলেন শেরপুর চন্দ্রকোনা ডিগ্রি কলেজের প্রভাষক ও শেরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম ফাহাদ।

এতে বক্তব্য দেন ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম রব্বানী টিটু, আয়োজক সংগঠনের জেনারেল কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, রাসেল রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলী প্রমুখ।
নতুন জামা নিতে আসা শিশু কারিমা জানায়, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। কিন্তু মা তার জন্য নতুন কোনো জামা কিনতে পারেনি। এই জামা পেয়ে তার খুবই খুশি লাগছে।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, ‘২০২১ সালে ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ করে খুব সামান্য আয়োজনে মাত্র ৩৩ জন শিশুর সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে শুরু হয়েছিল এ কার্যক্রম। এবার প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ১২৯ জন শিশুর হাতে দেয়া হল ঈদের নতুন পোশাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com