1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীর পোড়াগাঁওয়ে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্রদের মাঝে যাকাতেন ফান্ড থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে আন্দারুপাড়াস্থ সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার বাড়িতে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।

যাকাতদাতা আজাদ মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবারও তার আয়লব্ধ সম্পদের যাকাত হিসেবে নিকটতম নিম্ন আয়ের আত্মীয়-স্বজনদের মাঝে নগদ অর্থ এবং নিম্ন আয়ের ও হতদরিদ্র ইউনিয়নবাসীর মাঝে পাঁচশ শাড়ি মিলিয়ে প্রায় চার লাখ টাকার যাকাত বিতরণ করা হয়।

তিনি বলেন, যাকাত হলো গরীবের হক। তাই যেসময় থেকে আমার সম্পদের পরিমাণ যাকাত আদায় তুল্য হয়েছে তখন থেকেই নিয়মিত প্রতিবছর যাকাত আদায় করে আসছি।

যাকাতের শাড়ি বিতরণকালে উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক টানা দুইবারের ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ইউনিয়ন যুব লীগের সভাপতি মোরাদুজ্জামান মুরাদ, নয়াবিল ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুল মোমিন নিক্সন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাইদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com