1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

অজ্ঞান পার্টি বা প্রতারক চক্র হতে বাঁচার টিপস

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

তাহমিনা: সম্প্রতি ঈদকে কেন্দ্র করে সারা দেশে অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রায় প্রতি দিনই বহু লোক একটু অসাবধানতার কারণে যাত্রাপথে প্রাণ হারাচ্ছে। পথে যাত্রীদের অজ্ঞান করে টাকা পয়সাসহ সব মালামাল নিয়ে যায় অজ্ঞান পার্টি। সর্তক ব্যানারে শুধু বলা হয় “যাত্রা পথে অন্যের দেয়া কোন কিছু খাবেন না”।

অজ্ঞান পার্টি বা প্রতারক চক্র কিন্তু এই সর্তক বাণীর গন্ডির মধ্যে নেই। নতুন উপায়ে তারা মানুষকে মৃত্যু দুয়ারে পাঠিয়ে দিচ্ছে। একটু সর্তক হলে বেঁচে যেতে পারে আমাদের মূল্যবান প্রাণ, রক্ষা পেতে পারে আমাদের কষ্টার্জিত টাকা-পয়সা বা মালামাল।

অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের হাত থেকে বাঁচার টিপস

১। যাত্রা পথে ভ্রাম্যমান কোন হকার থেকে কিছু কিনে খাবেন না বা কিনবেন না যেমন- পানি, জুস, আমড়া, শশা, বড়ই, মলম, সেন্ট ইত্যাদি।

২। গাড়িতে বসে ঘুমাবেন না।

৩। গাড়িতে ধুমপান করবেন না এবং পান জর্দা খাবেন না। কাউকে সিগারেটের আগুন দিবেন না বা নিবেন না।

৪। পাশের সিটের কারো কাছ থেকে কিছু খাবেন না।

৫। গাড়ির জানালার পাশে বসে মোবাইল চালাবেন না।

৬। খাবার, পানি যথা সম্ভব বাড়ি থেকে নিয়ে আসুন। কিছু খেতে হলে সাইনবোর্ড সম্বলিত কোন দোকান হতে কিনে গাড়িতে উঠবেন এবং খাবেন।

৭। কোন কিছুতে সন্দেহ মনে হলে পুলিশকে জানান।

৮। সাথে টাকা পয়সা থাকলে রাস্তায় বা দোকানে বের করবেন না। ছোট ছোট টাকার নোট খরচের জন্য বাইরে রাখুন।

৯। কেউ বমি করলে কিংবা শরীলে ময়লা ফেললে পকেট খেয়াল রাখুন। আবেগে উত্তেজিত হবেন না।

যাত্রাপথে উপরোক্ত বিষয়গুলো মেনে চললে হয়তো বেঁচে যেতে পারে আপনার প্রাণ, রক্ষা পেতে পারে টাকা পয়সাসহ মালামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com