1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে মহান মে দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

রোববার (১মে) বিকেলে এ উপলক্ষে শেরপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য শ্রমিক সংগঠন এক কর্মসূচির আয়োজন করে।

বিকেল চারটায় শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপকমিটির আয়োজনে সংগঠনটির নিলামপট্টিস্থ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী উপকমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন – ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামছুল আলম সওদাগর, শ্রমিক ইউনিয়ন উপকমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদ, সাবেক শ্রমিক নেতা আনোয়ারুল মঞ্জিল প্রমুখ।

এছাড়াও শ্রমিক নেতা নুরু মিয়া, যুবলীগ নেতা ও শ্রমিক নেতা মুরাদুজ্জামান মুরাদ, এরশাদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com