শেরপুর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার সদর উপজেলার কামারের চর ইউনিয়নে ডুবারচর দক্ষিণপাড়া গ্রামে উদয়ন গ্রুপের অর্থায়নে ২৫৫জন অসহায় নারী ও পুরুষের মাঝে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
রবিবার (১ মে) সকালে এ বস্ত্র বিতরণ করা হয়।
১নং কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন এর সহযোগীতায় এবং উদয়ন গ্রুপের চেয়ারম্যান মো. মাহমুদুল হক মনির এর অর্থায়নে ২৫৫টি গ্রামের অসহায় নারী ও পুরুষকে দেয়া হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ১নং কামারের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আব্দুর রহমান ঠান্ডা, শেরপুর গ্রাম বাংলার প্রকাশক ও মেহেদী ক্যাবল অপারেটরের সত্বাধিকার মো. হামিদুর রহমান, মো. জিয়াউর রহমান (কিনা), লোকমান ও ফারুক আহমেদ প্রমুখ।
ঈদকে সামনে রেখে অসহায় পরিবারগুলো নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।