1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ম্যানইউকে জিতিয়ে ভবিষ্যৎ নিয়ে রোনালদোর ইঙ্গিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মে, ২০২২

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সোমবার রাতে আরেকটি চমক জাগানো পারফরম্যান্স করে ক্রিস্টিয়ানো রোনালদো পরিষ্কার জানিয়ে দিলেন, শিগগিরই তিনি বুটজোড়া তুলে রাখার চিন্তা করছেন না।

ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ। ওল্ড ট্র্যাফোর্ডে এই মৌসুমের শেষ ম্যাচের জয়েও নায়ক ছিলেন রোনালদো, পেনাল্টি থেকে গোল করেন। হন ম্যাচসেরা। দলের হয়ে সেটি ছিল তার দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে তার একটি গোল অফসাইডে বাতিল হওয়ায় ক্ষুব্ধ রোনালদোর মুখে পরক্ষণেই দেখা যায় হাসি।

গ্যারি নেভিলে ধারাভাষ্যে ছিলেন এবং সাবেক সতীর্থকে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন। সেখানেই মাঠে চক্কর দেওয়ার পর ক্যামেরার সামনে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘আমি শেষ হয়ে যাইনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com