1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

বোতলজাত সয়াবিনের দাম বেড়ে ১৯৮ টাকা লিটার, খোলা ১৮০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে আবারও সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী ভোক্তাপর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ ও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে।

এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮৫ টাকা। একই সঙ্গে প্রতি লিটার পাম অয়েলের দাম ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, আগের চেয়ে বোতলজাত সয়াবিন তেলে লিটারপ্রতি ৩৮ টাকা এবং খোলা তেলে লিটারপ্রতি ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

এর আগে সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা এবং খোলা তেলের দাম ১৩৬ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৭৬০ টাকা নির্ধারণ করে দিয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় এবার তা আরেক দফা বাড়ানো হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com