1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফিলিপিন্সে দেড় লাখ টাকার চুক্তিতে খুন করা হয় বাংলাদেশিকে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মে, ২০২২

প্রবাসের ডেস্ক : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বাংলাদেশি ব্যবসায়ীকে খুনের জন্য চুক্তিতে এক লাখ পেসো ( এক লাখ ৬৫ হাজার টাকা) নিয়েছিল ভাড়াটে খুনী। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম ম্যানিলা বুলেটিন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে ব্যবসায়ী আনোয়ার হোসেন পাসে সিটির তাফত অ্যাভিনিউয়ে একা দাঁড়িয়েছিলেন। এ সময় সালিক দিতুয়াল নামের ২৪ বছরের ওই হত্যাকারী আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। অ্যাডভেনটিস্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৬০ বছর বয়সী আনোয়ার ছিলেন পাসায় সিটির টাফট এলাকায় ডিএমডি বুটিকের মালিক।

পুলিশ প্রধান কর্নেল সিজার পাডে জানিয়েছেন, আনোয়ারকে খুনের জন্য চুক্তিতে এক লাখ পেসো নিয়েছিলেন হকার দিতুয়াল। রাজভ নামে এক ব্যক্তি তাকে ভাড়া করেন। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে এবং রাজভের পরিচয় জানতে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com