1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান ভষ্মিভুত

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

শেরপুর : শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে মালিকপক্ষ। ৬ মে শুক্রবার সকালে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র জানায়, সকালে কুসুমহাটি বাজারের স্বপন ইলেক্ট্রনিক্স এর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই আশপাশে ছড়িয়ে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ৯৯৯ এ ফোন করলে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে জামালপুর ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্ত মেহনাজ ফেরদৌস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com