1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ‘গজনী কালচারাল সেন্টার’ উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক কেন্দ্র ‘গজনী কালচারাল সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ মে) বিকেলে পর্যটন কেন্দ্র গজনী অবকাশে সেন্টারের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীর ন্যায় গজনী অবকাশ কেন্দ্রে একটি কালচারাল একাডেমী স্থাপনের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, কালচারাল সেন্টারের মাধ্যমে গারোপাহাড় এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য সংগঠনের শিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করতে পারবে। এতে পর্যটকরা বাড়তি আনন্দ উপভোগ করবে।

এসময় শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com