1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা: আহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার আমলাই মাদ্রাসাপাড়া বাইতুর মামুর জামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় ৪ মুসল্লী আহত হয়েছেন। শুক্রবার (৬ মে) জুম্মার নামাজ শেষে মসজিদের ভেতর এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- আমলাই গ্রামের মৃত এনায়েত আলী মোল্লার ছেলে আব্দুর রহিম (৮০), মুক্তার আলীর ছেলে দেলোয়ার (৩৫), আব্দুস সালামের ছেলে হাবিবুল্লাহ (২২) ও আব্দুর রহিমের ছেলে মাস্টার আবু সাঈদ (৫০)।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে ইমাম সাহেব মসজিদের কমিটি গঠনের ঘোষনা দিলে বর্তমান সভাপতি আবু সাইদ মাস্টারের নাম প্রস্তাব আকারে আসে। অন্যদিকে আর এক পক্ষ সভাপতি পদে আমিনুর রহমানের নাম প্রস্তাব করেন। কিন্তু জনমত যাচাইয়ের পুর্ব মুহুর্তে আমিনুর সমর্থিত ইমানুর, শাহিন, হারানের নেতৃত্বে ১০/১২ জন সাইদ মাস্টার সমর্থিত লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
আমলাই গ্রামের মেম্বর সাইফুল্লাহ বলেন, জুম্মার নামাজের পরে আমলাই গ্রামের মাদ্রাসাপাড়া জামে মসজিদের ভেতর কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। যা খুবই জঘন্যতম ও নিন্দনীয় ঘটনা।
তিনি আরও বলেন, জনমতের ওপর ভিত্তি করে কমিটি গঠন করা উচিৎ। তা না করে একটি পক্ষ বল প্রয়োগ করে সভাপতি হতে চাইছে। এটা হাস্যকর এবং দুঃখজনক।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পৌছায়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বর্তমানে সার্বিক পরিস্হিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে এঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com