1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

তুলে নিয়ে হত্যা, থানায় মামলা না নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার চরমিলপাড়া এলাকার প্রতিবন্ধী ট্রাক শ্রমিক মাসুদ খানকে (৪২) তুলে নিয়ে হত‌্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস‌্যরা।

পুলিশ তার মৃতদেহ উদ্ধার ও ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে শুক্রবার (৬ মে) বিকেলে অর্ধগলিত মরদেহের দাফন সম্পন্ন করে স্বজনরা।

তবে ঘটনার বিচার চেয়ে কুমারখালী থানায় হত্যার অভিযোগে মামলা দিতে গেলে থানা মামলা নেয়নি বলে অভিযোগ করছেন নিহতের স্ত্রী হাসিনা খাতুন (৩৫)।

এজাহারে দেওয়া অভিযোগে তিনি বলেন, ‘আমার ছাওয়াল হাসিব (২০) সাম্বাদিক করে, র‌্যাব-পুলিশের সাথে থাকে। সেই জন্যি ইলাকার লাবলু গ্রুপের সাতে তার শত্রুতা, ঈদির আগের দিন ছাওয়ালেক উরা তুইলি নিয়ে যায়ে আটকা রাকিছিলি। আর মাইরি ফেলানির হুমকি দিছিলি। পরে হোনেতিন (আটকস্থল থেকে) ছাড়া পায়ে সদর থানায় অভিযোগ দেছে হাসিব। কিন্ত পুলিশ এই অভিযোগ পাত্তা দিইনি। পরের দিন রাত্রীই উর বাপ পিচ্ছাপ ফিরতি বাড়ালি ছাওয়াল ভাইবি বাপকে তুলি লিয়ে গেছে। পরে উরা যখন দ্যাকে এডি হাসিব না; আবার ছাইড়ি দিলি সব জানাজানি হয়ে যাবিনি, সেইতা ভাইবি আমার স্বামী মাসুদিক মাইরি ফ্যালা গাঙে ভাসা দেছে। আমি বিচার চাতি থানায় গেলাম কিন্তু থানা আমার মামলা নিলো না।’ তালি আমি বিচার পাবো কোনে?’

নিহতের ছেলে হাসিবের দাবি, তিনি ঢাকা থেকে প্রকাশিত ‘বর্তমান কথা’ নামে একটা পত্রিকায় কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

তিনি বলেন, ‘এলাকার মাদকসহ নানা অপরাধের তথ্য আইনশৃংখলা বাহিনীকে অবগত করি। বিভিন্ন সময় র‌্যাব-পুলিশ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ লাভলু গ্রুপের লোকজনদের আটক করে নিয়ে যায়। এই নিয়েই মূলত আমার সাথে ওদের বিরোধ। আমার আব্বা মাসুদ একজন ট্রাক হেলপার ছিলেন। সাত বছর আগে একটি দুর্ঘটনায় তার কোমরের হাড়সহ পা ভেঙে যায়। পঙ্গু হয়ে তিনি বাড়িতেই বসে থাকেন, তার কোনো শত্রু নেই। মা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। আমি স্থানীয় রনি খানের বালির ব্যবসা দেখি। কোনো রকমে আমাদের দিন কাটে। র‌্যাব-পুলিশকে সাহায্য করার জন‌্য ওদের সাথে আমার শত্রুতা। তারা আমার আব্বাকে হত্যা করলো, অথচ জীবন ঝুঁকির বিষয়ে লিখিত জানালেও থানা থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি আমার পিতা হত্যার মামলাটিও নিচ্ছে না।’

হসিব অভিযোগ করে বলেন, ‘এর আগেও আমি নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার বিষয় জানিয়ে কুষ্টিয়া মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরি এবং লিখিত অভিযোগ দিয়েছি। তবে পুলিশ গুরুত্ব দেয়নি।’

এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা লাভলু বলেন, ‘আপনারা তো সবাই জানেন আমার এলাকা একটি নিম্নমুখী এলাকা। এখানে মাদকসহ এমন কোন ক্রাইম নেই যা হয় না। এসবের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার। আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিহিংসা থেকে মাসুদের পরিবারকে দিয়ে আমার বিরুদ্ধে এসব বলাচ্ছে। আমি চাই এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তসহ ন্যায় বিচার হোক।’

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গত ৫ মে বিকেলে উপজেলার কয়া এলাকার গড়াই নদী থেকে মাসুদের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা খাতুন কয়েকজনের নামোল্লেখসহ হত্যার অভিযোগে একটা এজাহার নিয়ে এসেছিলো। আমি বলেছি, এটা হত্যা না আত্মহত্যা বুঝলেন কী করে? পোস্ট মর্টেম রিপোর্টসহ কাগজপত্র নিয়ে আসেন তখন মামলা নেব।’

কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘হাসিব নামের কেউ আমাদের সোর্সিং করতো না বা তার জীবনের নিরাপত্তাহীনতার বিষয় জানিয়ে কোনো লিখিত অভিযোগও আমার নজরে আসেনি। তবে হাসিব নামে একজন র‌্যাবের সাথে সোর্সিংয়ের কাজ করে।’

এ বিষয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ‘হাসিব টুকটাক দুয়েকটা সোর্সিংয়ের কাজ করেছে এটা ঠিক। তবে সে কারণে ওর বাবাকে মেরে ফেলেছে প্রতিপক্ষ আমি এটা মনে করি না। প্রাথমিকভাবে আমার ধারণা, মাদক কারবারকে কেন্দ্র করে স্থানীয় প্রতিপক্ষ হাসিবের বাবা মাসুদকে হত্যা করতে পারে। এর আগে র‌্যাব মাসুদ এবং হাসিনাকে মাদকসহ গ্রেপ্তারও করেছিল। তবে যেই হোক না কেনো, তাকে তো আর হত্যা করার কোনো আইন নাই। আমরাও এই হত্যাকাণ্ডের বিষয়টি দেখছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com