1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে আন্তর্জাতিক গুণী কবি সম্মাননা প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণী কবি সম্মাননা প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (৬ মে) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এ সম্মাননা দেয়া হয়।

মহারশি সাহিত্য পরিষদ ঝিনাইগাতীর ভারপ্রাপ্ত সভাপতি কবি জামাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি শামছুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সংগীতজ্ঞ ও জ্ঞানতাপস প্রাকৃতজ কবি শামীম রুমি টিটন। এতে প্রধান আলোচক ছিলেন মহরশি সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আইয়ুব আকন্দ বিদ্যুত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি আতিক হেলাল, কবি তালাত মাহমুদ, শিশু সাহিত্যিক ছাড়াকার মোস্তাফিজুল হক, কবি হাদিউল ইসলাম, মিস রবেতা ম্রং, ছাড়াকার নূরুল ইসলাম মনি, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শিশু সাহিত্যিক, উপন্যাসিক ও ছাড়াকার আশরাফ আলী চারু, কবি আনিসুর রহমান, কবি ও সাংবাদিক রফিক মজিদ, কবি জাহাঙ্গীর আলম, জান্নাতুল রিকসনা, আবৃত্তিকার ও সাংবাদিক ইমরান হাসান রাব্বী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে শেরপুর জেলার কবিদের মধ্যে ড. আব্দুল আলীম, কবি আরিফ হাসান, কবি শহিদুল্লাহ ফকির, কবি রবিউল ইসলাম টুকু, কবি রাবিউল ইসলাম, কবি হাসান শরাফত, ছড়াকার নূরুল ইসলাম নাযীফ, কবি আজাদ সরকার, কবি ব্রিজেট বেবী, শহিনূর শিমুল, আহম্মেদ হোসেন জনি প্রমূখ এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কবি-সাহিত্যিকদের মধ্যে কবি নয়ন ওঝা, কবি এইচ এম হাসান মাহমুদ, কবি রবিউর মাশরাফি, কবি সুমাইয়া আক্তার, কবি এমএম আজিজুর রহমান, কবি ডা. রায়হানা আক্তার, কবি পারভিন আক্তার প্রিয়া, কবি কজি জায়েদ ইকবাল, কবি আহম্মেদ ফারুক ফাহিম, কবি শামছুল হক, কবি তিথি চিশিম, কবি শাহজামাল প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে নবীন ও প্রবীণ কবিদের আগমনে কবিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে উপস্থিত কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং সব শেষে সারাদেশের বিভিন্ন জেলার ৬৭ জন গুণী কবিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com