1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

লিজেন্ডস কাপে টানা দুইবারের চ্যাম্পিয়ন “লিজেন্ডস অব গজনী অবকাশ”

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে প্রয়াস লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এ টানা দুইবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লিজেন্ডস অব গজনী অবকাশ।

ঈদুল ফিতরের দ্বিতীয় ও তৃতীয় দিন (দুই দিন ব্যাপী) ঝিনাইগাতী উপজেলার “শেখ রাসেল মিনি স্টেডিয়াম” এ ‘‘মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল’’এই স্লোগানে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ঝিনাইগাতী উপজেলার সাবেক ক্রিকেটার ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগে চারটি দলের অংগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্যমতে, দুই দিনব্যাপী অনুষ্ঠিত ও ২০ ওভারে সীমিত এই ক্রিকেট আসরে উপজেলার চারটি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হচ্ছে লিজেন্ডস অব মহারশি, লিজেন্ডস অব সোমেশ্বরী, লিজেন্ডস অব গজনী অবকাশ ও লিজেন্ডস অব সীমান্ত।

দ্বিতীয় আসরের খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন মনির মিয়া, বেস্ট বলার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন পবিত্র বর্মণ, বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন সাব্বির হাসান রিয়েল। এবারের খেলায় লিজেন্ডস অব মহারশীকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লিজেন্ডস অব গজনী অবকাশ।

এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাবেক খেলোয়াড়দের এই আয়োজন দেখতে ঈদের ছুটিতে ভীড় ছিলো ঝিনাইগাতী শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে। আগত সকল দর্শকদের পরিবেশ বন্ধু গাছ উপহার দিয়েছে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন পাঠান।

খেলায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, ফেসবুক লাইভ ও ঘরে বসে খেলা দেখার জন্য স্থানীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। মাঠের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো বাংলাদেশ স্কাউটের একটি সুদক্ষ টিম। দ্বিতীয় আসরের টাইটেল স্পন্সর ছিলো স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস ঝিনাইগাতী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com