1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে কিশোরী অপহরণ-ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মে, ২০২২

শেরপুর : শেরপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের দায়ে আবুল হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার (৮ মে) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার আব্দুল জুব্বারের ছেলে। মামলার শুরু থেকেই আসামি আবুল হোসেন পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, শহরের মোবারকপুর কইনাপাড়া মহল্লার হতদরিদ্র পরিবারের কন্যা ও পার্শ্ববর্তী যোগিনীমুড়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরীকে ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় মাদরাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে আবুল হোসেন। ওই ঘটনায় ২ অক্টোবর আবুল হোসেন, তার বড় ভাই আনোয়ার হোসেন ও বাবা আব্দুল জব্বারকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

পরে থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং একই বছরের ১৫ ডিসেম্বর ৩ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম। ২০২০ সালের ৯ ডিসেম্বর পলাতক প্রধান আসামি আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং অপর ২ সহযোগী আসামিকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেয় ট্রাইব্যুনাল। বিচারিক পর্যায়ে মামলার বাদী, ভিকটিম ও তদন্ত কর্মকর্তাসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com