1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মে, ২০২২

নালিতাবাড়ীতে (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ছবিতন নেছা (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নন্নী ইউনিয়নের বাইগর পাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। মঙ্গলবার (১০ মে) ভোররাতে এই ঘটনা ঘটে।

নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী জানান, নিহত ছবিতন নেছা দীর্ঘদিন যাবত মানসিক রোগী ও ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে ফাঁসিতে আত্মহত্যা করেন। পরে স্বজনরা খোঁজ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরেদহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, নিহত ছবিতনের মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। তবে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে ওসি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com