1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান এর সহধর্মীনি আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সহধর্মীনি শামীমা সুলতানা শিমু আর নেই।

প্রায় চার মাসের অধিক সময় ধরে ক্যান্সারের সাথে লড়াই করে মঙ্গলবার (১০ মে) রাত নয়টা পয়ত্রিশ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্বামী, শিশির ও শ্রাবন নামে দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার (১১ মে) বেলা এগারোটার সময় গড়কান্দা হাসান আলী ঈদগাহ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রমতে, চলতি বছরের জানুয়ারির দিকে শামীমা সুলতানা শিমু শারিরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে একাধিকবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ফেব্রুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের মুম্বাইস্থ টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় দুই মাস ধরে সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সবশেষ তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com