1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ভোজ্যতেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মে, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : অসৎ উদ্দেশ্যে গোপনে প্রায় ৫ টন ভোজ্যতেল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহোদর দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বুধবার (১১ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রাজনগর টেংরাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ইউনিয়ন পরিষদের কাছেই রাজনগর গ্রামে জনৈক ব্যবসায়ী এনামুলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে এনামুলের নামে আমদানীকৃত কার্টন ভর্তি প্রায় ৫ টন পরিমাণ বোতলজাত ভোজ্যতেল মজুদ অবস্থায় পাওয়া যায়। যে ব্যবসা মূলত এনামুলের সহোদর দুই ভাই আনোয়ার হোসেন ও নজরুল ইসলাম সেলিম পরিচালনা করেন। পরে ভোজ্যতেল মজুদ করার অভিযোগে আনোয়ার হোসেন ও নজরুল ইসলামকে ৭০ হাজার টাকা অর্থদ- করা হয়।

এছাড়াও মজুদকৃত ওই তেল পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খোলা বাজারে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, ২৪ ঘণ্টার মধ্যে ওই তেল খোলা বাজারে বিক্রি না করলে আমরা জব্দ করে নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com