1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু  

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মাহমুদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বুধবার (১১ মে) সকালে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সুমন মাহমুদ বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে।
জানা যায়, গত ৭ মে রাতে সুমন মাহমুদ বেনাপোল বাজার থেকে বাসায় ফিরছিল। পথিমধ্যে বেনাপোল পৌরসভার পাশে টিভিএস শোরুমের সামনে তিনি পৌছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় গত ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পযর্ন্ত না ফেরার দেশে পাড়ি জমান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com