1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় আগুনে দগ্ধ তিন বছরের ১ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ধান সিদ্ধ করা আগুনে দগ্ধ হয়ে মাহামুদুল হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ মে) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মাহামুদুল শার্শা উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর পুর্বপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
বসতপুর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকারিয়া জানান, রবিবার সন্ধায় বাড়ীতে ধান সিদ্ধ করার সময় চুলার আগুনে পড়ে দগ্ধ হয় সে। চিকিৎসার জন্য প্রথমে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। মাহামুদুলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com