1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে র‍্যাবের হাতে বিদেশী মদসহ যূবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মে, ২০২২

নালিতাবাড়ীতে (শেরপুর): শেরপুরের নালিতাড়ীতে ৯১ বোতল বিদেশী মদসহ হাবিবুর রহমান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত যুবক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

বুধবার (১১ মে) দিবাগত রাতে উপজেলার নন্নী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৪ জামালপুর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী দক্ষিণ বাজারস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯১ বোতল বিদেশী মদসহ হাবিবুর রহমানকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে সীমসহ ১টি মােবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার ৫শ টাকা।

গ্রফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে সে দীর্ঘদিন থেকে দেশের বিভিনস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামী হাবিবুর রহমানের বিরুদ্ধ নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়র করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কােম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতাে ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com