1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ মে, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ২৪ বোতল মদসহ ফয়েজ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ মে) বিকেল ৩টার সময় ডেফলাই মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফয়েজ মন্ডল ঝিনাইগাতী সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত মহর আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ নিয়ে উত্তর ডেফলাই মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডেফলাই মোড় থেকে ফয়েজকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করনা হয়। ফয়েজের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ফয়েজের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com